NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ৮, ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম

তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ৬৩৪ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৮৩২ কোটি টাকার দুর্নীতির তদন্তে এবার নাম জড়িয়েছে দক্ষিণী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শাবানা সাজাহানের।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক বিবৃতিতে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

বিবৃতিতে শাবানা জানান, কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু পেজ তাকে নিয়ে মিথ্যা খবর ও আপত্তিকর ক্যাপশন ছড়াচ্ছে।

এমনকি তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোলও করা হচ্ছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্টগুলো অত্যন্ত আপত্তিকর। এ ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’

 

অপপ্রচারকারীদের উদ্দেশে শাবানা আরো বলেন, ‘অভিযোগগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছে তারা কি একইভাবে সত্য তুলে ধরার চেষ্টা করবে? আমার মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না।

সম্মান দেওয়ার বা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমার পরিবার সত্যটা জানে।’

 

তামিলনাড়ুর সাবেক মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)। মামলায় প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি এ ঘটনায় প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযানও পরিচালিত হয়েছে।

 

এই দুর্নীতি কাণ্ডে শুধু শাবানা নন, এর আগে দক্ষিণী টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী জননী অশোককুমারের নামও আলোচনায় আসে। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।

উল্লেখ্য, কেরালায় জন্ম নেওয়া শাবানা সাজাহান তামিল টেলিভিশন ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তামিল অভিনেতা আরিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।