NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ৮, ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট

নিউ ইংল্যান্ড রেভল্যুশন ১-২ ইন্টার মায়ামি

একবার গোলের সুযোগ তৈরি করলেন মাথার পেছনের অংশ দিয়ে বল বাড়িয়ে, আরেকবার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজেই বল জালে পাঠালেন। 

লিওনেল মেসির এমন দুর্দান্ত নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

 

ফক্সব্রোর জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড।


 

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মায়ামি।

৬৯ মিনিটে সমতাসূচক গোলটি আসে মেসির বুদ্ধিদীপ্ত সহায়তায়। তেলাসকো সেগোভিয়ার উঁচু করে বাড়ানো বল মাথার পেছনের অংশ দিয়ে জার্মান বেরতেরামের জন্য নামিয়ে দেন মেসি। এরপর দুর্দান্ত হেডে বল জালে পাঠান এই মেক্সিকান ফরোয়ার্ড।

 

 

ম্যাচের ৮৩ মিনিটে মেসির পা থেকেই আসে জয়সূচক গোল।

বক্সের বাইরে বল পেয়ে নিউ ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি লিগে এটি তার ২৬তম গোল।

 

এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে নিউ ইংল্যান্ড নেমে গেছে তৃতীয় স্থানে।