NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে আর করোনা মহামারি নেই : বাইডেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ পিএম

>
যুক্তরাষ্ট্রে আর করোনা মহামারি নেই : বাইডেন

২০২০ সালে করোনা মহামরি শুরুর পর থেকে প্রাণঘাতী এই রোগে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, যুক্তরাষ্ট্র করোনা মহামারির সেই ভয়াল অধ্যায় পেরিয়ে এসেছে।

রোববার যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানের বৃহত্তম নগর ডেট্রয়েটে একটি অটো শো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জো বাইডেন। সেখানে মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে একটি সাক্ষাৎকারও দেন তিনি।

সাক্ষাৎকারে তাকে যুক্তরাষ্ট্রের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অটো শো উপভোগ করতে আসা জনতার দিকে ইশারা করে সিবিএসের সাংবাদিককে তিনি বলেন, ‘আপনি নিশ্চয়ই এখানে উপস্থিত লোকজনের একটি ব্যাপার খেয়াল করেছেন— কেউই এখানে মাস্ক পরেননি এবং সবাইকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে। আমার মনে হয় দেশের পরিস্থিতিতে পরিবর্তন আসছে। আমরা মহামারির সেই ভয়াল অধ্যায় পেছনে ফেলে এসেছি। যুক্তরাষ্ট্রে মহামারি শেষ হয়েছে।’

সম্প্রতি অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসও বলেছেন, বিশ্বজুড়ে করোনা মহামারির সমাপ্তির নানা লক্ষণ ইতোমধ্যেই প্রত্যক্ষ করা যাচ্ছে।

তবে বাইডেনের এই বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান পার্টির জেষ্ঠ্য নেতা মাইক পম্পেও সোমবার এক টুইটবার্তায় বলেন, ‘বাইডেন এখন বলছেন করোনা মহামারি দূর হয়ে গেছে, কিন্তু টিকা না নেওয়ার অভিযোগে মার্কিন বাহিনীর প্রায় ১০ হাজার সেনাসদস্যকে বহিষ্কার করেছেন তিনি।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৮২১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ২০ জানুয়ারি। তারপর থেকে গত ৩২ মাসে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জনের।

গত কিছুদিনে বৈশ্বিকভাবে দৈনিক সংক্রমণ-মৃত্যু অনেকখানি কমেছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রেও কমেছে এই রোগের প্রকোপ। কিন্তু তারপরও বর্তমানে দেশটিতে গড়ে প্রতিদিন করেনায় ৪০০ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন ‍যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত ৭ দিনে দেশেটিতে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের সম্প্রতি করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার কমেছে, তবে এখনও প্রতিদিন যে পরিমাণ মানুষ এ রোগে মারা যাচ্ছেন— তা রীতিমতো অগ্রহণযোগ্য।’

বাইডেন প্রশাসনের কর্মকর্তারাও সোমবার বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আপাতত দেশের কোভিডনীতির পরিবর্তন ও করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।