NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। টিকাদান কার্যক্রমে সহযোগিতা করে ওয়ালগ্রিনস ফার্মেসি। প্রতিষ্ঠানটির ফার্মাসিস্ট মারি লিন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা প্রদান করেন।

আয়োজকেরা জানান, হিউম্যান সাপোর্ট কর্পোরেশন গত ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এবারের আয়োজন ছিল সংগঠনটির ২১তম বিনামূল্যে টিকাদান কর্মসূচি। বিশেষ করে স্বাস্থ্যবিমার আওতায় নেই এমন প্রবাসীদের টিকাদানের সুযোগ করে দেওয়া এবং মৌসুমি ফ্লু সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, সহসভাপতি জাহানারা আলী, পরিচালক জুনান নাশিদ সানি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, আব্দুস সালাম ও শামসুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, মামুনস টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক কানু দত্ত, ভোরের কাগজের জ্যেষ্ঠ সাংবাদিক শামীম আহমেদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক সাঈদ আহমেদ, সাপ্তাহিক প্রজ্ঞা নিউজ সম্পাদক উত্তম কুমার সাহা, সাংবাদিক আবুল কাশেম, ইউএসএ নিউজ অনলাইন সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ বাংলা নিউজ২৪-এর জহিরুল হক, পাবনা জেলা সমিতির সভাপতি আবু পাশা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ও কুইন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, শীত মৌসুমে যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়ে যায়। এ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, মাথাব্যথা, শরীরব্যথা ও তীব্র ক্লান্তিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে ফ্লু জটিল আকার ধারণ করতে পারে। তাই মৌসুমি সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংগঠনের সভাপতি সোলায়মান আলী বলেন, স্বাস্থ্যবিমা না থাকায় অনেক প্রবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সমস্যার মুখোমুখি হন। তাঁদের কথা বিবেচনা করেই প্রতিবছর বিনামূল্যে টিকাদানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও এ কর্মসূচি ভূমিকা রাখছে।

কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় সাংবাদিক, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন।

তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রবাসীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং আগ্রহী স্বেচ্ছাসেবীদের সংগঠনের সেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।