NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১০ এএম

নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ

ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট ‘চুরি’ ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও তুলে এসব ঘটনার তদন্তে পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

 

বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করেছে, ‘সন্ত্রাসবাদকে সমর্থনকারী এবং ইহুদি রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি ও ভোটারদের সংগঠিত করতে অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর অপরাধের মাধ্যমে ইসরায়েলের নির্বাচন চুরি করেছে।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিটি নির্বাচনে অংশ নেওয়া এবং নেসেটে আসন থাকা আরব-প্রধান রাজনৈতিক দল রা’আম ও জয়েন্ট লিস্ট এবার রেকর্ডসংখ্যক ভোট পেয়েছে। প্রাথমিক হিসাবে দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে, যা তাদের জন্য ঐতিহাসিক সর্বোচ্চ। এই আসনসংখ্যার কারণে নেতানিয়াহুর জোট এবং তাঁর বিরোধী ইহুদি-প্রধান দলগুলো- কোনো পক্ষেরই এককভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই।

 

নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বলে দাবি করে আসছিল নেতানিয়াহুর দল।

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে লিকুদ পার্টি জানায়, তারা পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে ‘শত শত সাক্ষ্য’ এবং অন্যান্য প্রমাণ জমা দিচ্ছে। এসব প্রমাণের মধ্যে রয়েছে ‘নগদ অর্থ ও রা’আমের প্রতীকসংবলিত হাজারো খাম, ভোটকেন্দ্রের কমিটির সদস্যদের হুমকি ও তাঁদের ওপর সহিংসতা, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিক ভোটারের উপস্থিতি, একাধিকবার ভোট দেওয়া, ভোটারসংখ্যার সঙ্গে ব্যালটের খামের সংখ্যায় অসংগতি এবং ভোটারদের সংগঠিত করতে অবৈধ সফটওয়্যার ব্যবহারের’ অভিযোগ।

লিকুদ পার্টি অভিযোগগুলোর ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ দাবি করেছে।

একই সঙ্গে এ বিষয়ে তদন্তের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে অবিলম্বে জবাব চেয়েছে দলটি।

 

এর আগে বৃহস্পতিবার চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় নির্বাচন কমিটির এক কর্মকর্তা নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করে দেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল