NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৬:৪১ এএম

>
রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার সেন্ট জর্জ চ্যাপেলে তাকে সমাহিত করা হয়। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির কফিন সমাহিত করার সময় প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান বাদকেরা। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানির জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন।

আর্চবিশপ অব ক্যান্টারবুরি বলেন, ‘পৃথিবীতে শান্তিতে বসবাস করো; সাহসী হও, যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখো, মন্দের বদলে কারও মন্দ করো না; দুর্বল হৃদয়কে শক্তিশালী করো, দুর্বলদের সমর্থন করো, দুঃখীকে সাহায্য করো, সকল মানুষকে সম্মান করো, ভালোবাসা এবং প্রভুর সেবা করো, পবিত্র আত্মার শক্তিতে নিজেকে বলীয়ান করো।’ 

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।

১১ দিনব্যাপী এ অন্ত্যেষ্টিক্রিয়া স্থানীয় সময় সোমবার শেষ হয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়। 

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উল্লিখিত দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল যোগ দিয়েছিল। তবে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন  রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ সাত দশক তিনি ব্রিটেনের রানির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।