NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের

আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফসল কাটার মৌসুমে ডিজেলের চড়া দাম ও উৎপাদন খরচ সামাল দিতে কৃষকদের ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলার দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন কৃষি বিভাগের অধীনে নতুন চালু হতে যাওয়া ‘ফসল জ্বালানি সহায়তা কর্মসূচি’ এর আওতায় এই সাহায্য প্রদান করা হবে। সোমবার (১৯ অক্টোবর) কানসাসে এক নির্বাচনী প্রচারণাসভায় দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন।

 

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। প্রতিনিধি পরিষদ ও সিনেট; মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোতে নিজেদের সমর্থন ও আসন ধরে রাখতে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে।

 


 

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, বাজারে সাময়িক অস্থিরতা ও বর্ধিত উৎপাদন খরচের হাত থেকে কৃষকদের রক্ষা করতেই এই এককালীন আর্থিক স্বস্তি দেওয়া হচ্ছে।

সংস্থাটির অধীনস্থ কৃষি পরিষেবা সংস্থা ৮ বিলিয়ন ডলার বিতরণের বিষয়টি তদারকি করবে। ২০২৬ সালের ফসল বছরে কৃষকদের সাময়িক ক্ষতি হিসাব করে আনুপাতিক সূত্রে যার যার প্রাপ্য অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। এর আগে চলতি মাসের শুরুর দিকেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে কৃষিখাতে করমুক্ত ফসলের সরবরাহ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়। কৃষকদের জন্য এই বড় বরাদ্দের পাশাপাশি নির্বাচনে জয়লাভের লক্ষ্যে ভোটারদের উদ্দেশ্যে আরো কিছু আর্থিক প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

 

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার করে নগদ চেক দেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প।

তবে দেশটির অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক এমনকি ট্রাম্পের নিজের দলের অনেক সদস্যও এই প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতেই ট্রাম্প জানান, সরকারের প্রবীণ স্বাস্থ্য বীমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর তালিকাভুক্ত প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে প্রদান করা হবে।