NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি যুব ফুটবল খেলার মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছর বয়সী এক বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।

 

উইচিটা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরগুলোতে ফোন আসা শুরু হয়। ৩৪ বছর বয়সী এক নারী চালক ট্রাকটি নিয়ে হঠাৎ করেই কমপ্লেক্সটির পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী দুজন, আট বছর বয়সী দুজন, ৯ বছর বয়সী একজন শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

এ ছাড়া আঘাতজনিত নয়, এমন শারীরিক অসুস্থতার কারণে অপর একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকদের সূত্র দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর হলেও বর্তমানে কারো অবস্থাই প্রাণঘাতী নয়।

 


 

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি চালাচ্ছিলেন এক নারী; যার সঙ্গে আরো দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রী হিসেবে ছিল। ওই নারীর এক সন্তান ওই কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল।

অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন।

 

উইচিটা পুলিশ প্রধান জো সালিভান গণমাধ্যমকে জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উইচিটার মেয়র লিলি উ এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ অভিহিত করে বলেন, শনিবার বিকেলে পরিবারের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাই করতে পারেনি।