NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জীবনে এখন মেয়েকে ঘিরেই যত আনন্দ। এবার নিজের আদরের মেয়ে আনায়ার প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়ে ভালোবাসা প্রকাশ করলেন অভিনেতা।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন অপূর্ব। সঙ্গে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর গত এক বছরে তার জীবনে যে কতটা পরিবর্তন এসেছে, সেই অনুভূতিও ভাগ করে নিয়েছেন অভিনেতা।

অপূর্ব লেখেন, ‘সময় কিভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সব কিছু বদলে দিয়েছিলে।’

 

মেয়েকে বড় হতে দেখা, নতুন করে পৃথিবীকে চিনতে শেখা আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতা যে তার জীবনের অন্যতম সুন্দর প্রাপ্তি, তা-ও ফুটে উঠেছে অভিনেতার কথায়।

পোস্ট করা ছবিতে আনায়ার মাথায় দেখা যায় ছোট্ট একটি মুকুট। আদরের মেয়েকে ঘিরে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে সেই মুকুটের প্রসঙ্গও টেনেছেন অপূর্ব।

 

তিনি লেখেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

মেয়ের নতুন জীবনের পথচলা সুন্দর হোক, সেই কামনাও করেছেন ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।