NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১০ এএম

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

আগে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধা ছিল, নতুন নিয়মে তা আর থাকছে না।

ফলে অনুমতিপত্র নবায়নে দেরি হলে অনেক অভিবাসীকে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হতে পারে।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, আগের প্রশাসনের সময় চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি বাতিল করে নতুন বিধি জারি করেছে ডিএইচএস।

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের আবেদন করলেও অনুমোদন না পাওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।

ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন নিষ্পত্তিতে দেরি করলে বৈধভাবে কাজ করার অনুমতি ফিরে না পাওয়া পর্যন্ত কর্মীদের চাকরি থেকে বিরত থাকতে হতে পারে।

 

এ ছাড়া কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করা যাবে না। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ছয় মাস আগে আবেদন করতে হবে। তবে সময়মতো আবেদন করলেও অনুমোদন পেতে বিলম্ব হলে কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

 

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা।

যাদের ওপর প্রভাব পড়তে পারে

নতুন সিদ্ধান্তের কারণে যেসব অভিবাসী কাজের অনুমতিপত্র নবায়নের অপেক্ষায় রয়েছেন, তাদের কর্মসংস্থানে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাদের বর্তমান অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাদের ক্ষেত্রে নবায়ন প্রক্রিয়ায় বিলম্ব আর্থিক সংকট তৈরি করতে পারে।

এ পরিস্থিতিতে অভিবাসীদের নিজেদের কাজের অনুমতিপত্রের মেয়াদ, নবায়নের যোগ্যতা ও আবেদনের অগ্রগতি নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, নতুন বিধি কার্যকর হওয়ার পর শুধু নবায়নের আবেদন জমা দেওয়াই কাজ চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দেবে না।