NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু

আমেরিকার ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইসাইয়াসের আঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এ তথ্য নিশ্চিত করেন।

 

 

ঝড়ের কারণে হওয়া নানা দুর্ঘটনায় এই ছয়জনের মৃত্যু হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে এসকাম্বিয়া কাউন্টিতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একজন মারা যান এবং গ্যারেজে ব্যবহৃত জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে চৌরাস্তায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় দুইজন এবং ঝড়ের তাণ্ডবে জরুরি চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ায় আরো দুজনের করুণ মৃত্যু হয়।


 

গত শনিবার ভোরে প্রবল শক্তিতে উপকূলে আঘাত হানে হারিকেন ইসাইয়াস।

ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডা ছাড়াও পার্শ্ববর্তী আলাবামা, জর্জিয়া ও মিসিসিপির লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। এদিকে আলাবামার গভর্নর কে আইভি জানিয়েছেন, তার রাজ্যেও এই ঝড়ের প্রভাবে দুইজনের প্রাণহানি ঘটেছে।