NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বুলগেরিয়ার জাহাজডুবি, রুশ রাষ্ট্রদূতকে তলব


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বুলগেরিয়ার জাহাজডুবি, রুশ রাষ্ট্রদূতকে তলব

বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছেন দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ক্রাপেটস গ্রামের প্রায় ৩১ কিলোমিটার পূর্বে একটি জাহাজ ডুবে গেছে।

 

 

এ ঘটনায় ১১ জন নাবিক নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের মালিকানাধীন আরেকটি জাহাজ বিয়ালা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির ১৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।

 

এর এক সপ্তাহ আগেও বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সমুদ্র ও আকাশপথ থেকে চালানো ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছিল। ওই জাহাজগুলোর একটি ডুবে যায়। এতে ১০ জন নাবিকের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে নয়জন ছিলেন সিরীয় নাগরিক।

 

সাম্প্রতিক হামলার পর মঙ্গলবার জরুরি বৈঠক ডাকেন রাদেভ। তিনি জানান, এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার রাষ্ট্রদূত এলেনোরা মিত্রোফানোভাকে তলব করা হয়েছে। রাদেভ বলেন, হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করার মতো চূড়ান্ত প্রমাণ এখনো নেই। তবে তার মতে, এ ঘটনার ফলে রাশিয়া লাভবান হতে পারে।

পরে বুলগেরিয়ার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মিত্রোফানোভা বলেন, সাম্প্রতিক হামলা সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তিনি কোনো তথ্য পাননি।

তার ধারণা, তৃতীয় কোনো পক্ষও এসব হামলার পেছনে থাকতে পারে। বুলগেরিয়া ন্যাটোর সদস্য। সাম্প্রতিক হামলার বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও কথা বলেছেন রাদেভ।

 

আলোচনার পর রুটে বলেন, কৃষ্ণ সাগরে মিত্রদেশগুলোর সঙ্গে ন্যাটোর ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থায় পরিবর্তন আনব।’ জাহাজ দুটি বুলগেরিয়ার জলসীমার ঠিক বাইরে আক্রান্ত হয়েছিল।