NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৯:৫১ এএম

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এ পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে স্মরণকালের অভ্যর্থনা ও অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান ঘোষিত সকল কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানান। এসময় নুরুন্নাহার, লুৎফুন্নাহার লুৎফা, কবি সালেহা ইসলাম, বেবী ও নাজ আপু বক্তব্য রাখেন। বক্তারা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রকার অশালীন মন্তব্য ও আচরণে নিজ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন না করার অনুরোধ জানান। এই ঘৃণ্য আচরণ আমাদের মধ্যে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব তৈরি করবে। বক্তারা বলেন, ব্যক্তির থেকে দল, দলের থেকে দেশ, বড় মনে করি। দেশের প্রধানের প্রতি ও মাতৃভূমির জন্য সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, হিংসা বিদ্বেষ পরিহার করে সভ্য মানবের পরিচয় দেই। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পিতা, আমাদের জাতির পিতার ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের পাশ পোর্ট নিয়েই কিন্তু প্রবাসী আমরা। তাই পূর্বের ন্যায় নোংরা আচরণ যেন না করি। আসুন, নোংরা রাজনীতি পরিহার করি দেশের স্বার্থে। আমরা প্রবাসী ভাই বোনের মত একতাবদ্ধ হয়ে চলি।