NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। দুর্ঘটনার পর সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

 


 

নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান এই অভিনেত্রী।

তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

 

তিশার এই পোস্টের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।