NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

নিউইয়র্কের কাছেই শরতের আমেজ, আপেল পাড়ার জন্য ১০টি বাগান


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

নিউইয়র্কের কাছেই শরতের আমেজ, আপেল পাড়ার জন্য ১০টি বাগান

নিউইয়র্ক সিটির ব্যস্ত জীবন থেকে একটু দূরে গিয়ে শরতের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপেল পাড়ার বাগান হতে পারে দারুণ একটি গন্তব্য। ম্যানহাটন থেকে প্রায় ৪৫ মিনিট থেকে দুই ঘণ্টার গাড়ি দূরত্বের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাগান, যেখানে নিজের হাতে আপেল পাড়া, খামারের খাবার উপভোগ এবং পরিবারের সঙ্গে শরতের দিন কাটানোর সুযোগ রয়েছে।

স্পেকট্রাম নিউজের প্রতিবেদনে নিউইয়র্কের আশপাশে এমন ১০টি বাগানের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কনজার্সের ড. ডেভিস ফার্ম। ম্যানহাটন থেকে প্রায় এক ঘণ্টা দূরের এই খামারে রয়েছে ৫ হাজারের বেশি আপেলগাছ ও ২৭ ধরনের আপেল। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপেল পাড়ার সুযোগ রয়েছে। সপ্তাহান্তে খড়ের গাড়িতে ভ্রমণ, কুমড়া পাড়া ও ভুট্টার গোলকধাঁধার ব্যবস্থাও থাকে।

পোমোনায় অবস্থিত অর্চার্ডস অব কনকলিন ম্যানহাটন থেকে প্রায় ৪৫ মিনিট দূরে। এখানে আপেল পাড়ার পাশাপাশি পাওয়া যায় তাজা আপেল সাইডার, সাইডার ডোনাট, বেকারি খাবার ও স্থানীয় কৃষিপণ্য।

ইয়র্কটাউন হাইটসের উইলকেন্স ফার্ম এবারের ফসল কাটার ১১০তম বছর উদযাপন করছে। এখানে আপেল, কুমড়া ও পিচ পাড়ার পাশাপাশি বাজার, ওয়াইনারি, ভুট্টার গোলকধাঁধা ও আইসক্রিমের দোকান রয়েছে।

নর্থ সেলেমের হারভেস্ট মুন ফার্ম অ্যান্ড অর্চার্ডে প্রতিবছর শরৎ উৎসবের আয়োজন করা হয়। আপেল ও কুমড়া পাড়া, খড়ের গাড়িতে ভ্রমণ, লাইভ সঙ্গীত, খাবারের দোকান ও শিশুদের বিভিন্ন আয়োজন থাকে।

নর্থ সেলেমের আরেকটি আকর্ষণ আউটহাউস অর্চার্ডস। এখানে আপেল, পিচ ও ফুল পাড়ার পাশাপাশি খড়ের গাড়িতে ভ্রমণ, কুমড়ার ক্ষেত, শিশুদের খেলার আয়োজন ও ভুট্টার গোলকধাঁধা রয়েছে।

ওয়ারউইকের মাস্কার অর্চার্ডস ম্যানহাটন থেকে প্রায় দেড় ঘণ্টা দূরে। ২০০ একর জায়গাজুড়ে থাকা এই বাগানে নভেম্বরের শুরু পর্যন্ত প্রতিদিন আপেল পাড়া যায়। গাড়িপ্রতি ৪৯ দশমিক ৯৫ ডলারে বাগানে প্রবেশ ও প্রায় ২২ পাউন্ড আপেল সংগ্রহের সুযোগ রয়েছে।

মডেনার হার্ডস ফ্যামিলি ফার্ম ১২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন আকারের ব্যাগ কিনে নিজের পছন্দমতো আপেল সংগ্রহ করা যায়। খামারটিতে বনপথ, জলাভূমি ও পুকুরও রয়েছে।

ওয়ারউইকের অক্স অর্চার্ডে আপেল, নাশপাতি ও বিভিন্ন সবজি পাড়ার সুযোগ রয়েছে। খামারের বাজারে পাই, রুটি, সাইডারসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। শিশুদের জন্য রয়েছে প্রাণী দেখার ব্যবস্থাও।

অ্যাপল ডেভস অর্চার্ডস অ্যান্ড ডিস্টিলারি সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে আপেল পাড়ার পাশাপাশি কুমড়া পাড়া, লাইভ সঙ্গীত ও ট্রাক্টর ভ্রমণের আয়োজন করে। অন্যদিকে অ্যাপল রিজ অর্চার্ডসে আপেল, পিচ ও কুমড়া পাড়ার পাশাপাশি খামারের দোকান, প্রাণী দেখার জায়গা ও শিশুদের খেলার ব্যবস্থা রয়েছে।

শরতের ঠান্ডা আবহাওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিউইয়র্কের আশপাশের এসব বাগান পরিবার ও বন্ধুদের নিয়ে দিনের সফরের জন্য জনপ্রিয় হয়ে উঠছে। তবে যাওয়ার আগে সংশ্লিষ্ট খামারের ওয়েবসাইটে সময়সূচি, প্রবেশমূল্য ও আপেল পাড়ার বর্তমান নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।