NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় পাইলটসহ নিহত ৩, শতাধিক ফ্লাইট বাতিল


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় পাইলটসহ নিহত ৩, শতাধিক ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায় বিভিন্ন দেশের আরো কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

 

এছাড়াও হামলার পর বিমানবন্দরে থাকা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি বিমানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে।

দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এদিকে সংবাদ মাধ্যম বিবিসি বলছে, প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি রানওয়ে ও টার্মিনালে থাকা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে আঘাত হানে। 

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (জিএসিএ) এবং সৌদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানটির একজন পাইলটও রয়েছেন।

অগ্নিকাণ্ডের সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না।

 

হুথিরা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর ছাড়াও ইয়েমেন সীমান্তবর্তী নাজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুসাইত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।