NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোয় আদালতের দ্বারস্থ কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোয় আদালতের দ্বারস্থ কঙ্গনা

প্রযুক্তির অপব্যবহার করে তৈরি ছবি-ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। নিজের ব্যক্তিসত্তার অধিকার রক্ষা এবং আপত্তিকর ও ভুয়া বিষয়বস্তু সরানোর দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিল্লি হাই কোর্টে মামলা করেন কঙ্গনা। শুনানিতে তার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হয়রানিমূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান। এসব কনটেন্টে কঙ্গনার নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

কঙ্গনার দাবি, এ ধরনের ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে তাকে হেয় করার পাশাপাশি তার সম্মানহানি করা হচ্ছে।

একই সঙ্গে লঙ্ঘিত হচ্ছে তার ব্যক্তিসত্তার অধিকার। এসব বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

 


 

তবে ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা বলিউডে নতুন নয়। সাম্প্রতিক সময়ে একাধিক তারকা তাদের পরিচয়, ছবি ও ব্যক্তিগত ভাবমূর্তির অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এ ধরনের একাধিক মামলায় সংশ্লিষ্টদের সাময়িক স্বস্তি দিয়েছেন হাই কোর্ট।

 

এদিকে কাজের ক্ষেত্রে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।