NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৬, ০৫:১০ পিএম

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর ঐতিহ্যবাহী মেজবান। ৬ অক্টোবর, মঙ্গলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেজবানকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মেজবানকে কেন্দ্র করে বাংলাদেশ কমিউনিটি সেন্টারজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। কেউ ব্যস্ত ছিলেন রান্নার আয়োজনে, কেউ অতিথিদের আপ্যায়নে। ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ঘ্রাণে পুরো পরিবেশে যেন ফিরে এসেছিল বাংলাদেশের সেই চিরচেনা আবহ।

মেজবানে আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে তারা অনুষ্ঠানে যোগ দেন। খাবারের পাশাপাশি চলে গল্প, আড্ডা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানে স্থানীয় মূলধারার রাজনৈতিক নেতারাও অংশ নেন।

প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবানের এই আয়োজনকে ঘিরে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ। মেজবানি খাবারের স্বাদ, মানুষের উচ্ছ্বাস এবং আন্তরিক মিলন—সব মিলিয়ে আটলান্টিক সিটিতেই যেন বসেছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবানের আসর।

আয়োজকরা মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেজবানের আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ সময় পর পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যেই তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

মেজবানি খাবারের পাশাপাশি আড্ডা ও সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়ে আরও দৃঢ় হয় প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণ করেন। সফলভাবে মেজবান সম্পন্ন হওয়ায় তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।