NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প

ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে ওমানি সহ-পাইলটের হামলাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে বলে তিনি ‘ব্যক্তিগতভাবে’ বিশ্বাস করেন।

 

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ‘এফজেড-১০৭৩’ ফ্লাইটে মাঝআকাশে বিমানটি ধ্বংসের চেষ্টা চালান ওমানি সহ-পাইলট হামাম আল-হামামি। ককপিটের ভেতরে থাকা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুড়াল দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন তিনি।


 

গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এতে কেবিন ক্রু ও যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করেন।

সংঘর্ষের সময় বিমানটি মাত্র দুই মিনিটে প্রায় ১৬ হাজার ফুট নিচে নেমে যায়। পরে বিমানটিকে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা ১৮০ জন আরোহীর সবাই অক্ষত রয়েছেন।   

 

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানি সহ-পাইলটের পরিকল্পনা ছিল- বিমানটিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে কোনো স্থাপনার বা বিমানের ওপর ফেলে দিয়ে সংঘর্ষ করানো।

সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের এমন সাহসী পদক্ষেপের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘ইসরায়েল, ভারত ও বিশ্বের নায়ক’ হিসেবে প্রশংসা করেছেন এবং ২০২৭ সালে ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনে তাকে ও তার পরিবারকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।