NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা

হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। ২০২৫ সাল থেকে দেশটিতে এ রোগের প্রকোপ শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যে এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো।

রয়টার্স জানিয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমএমআর (হাম-মাম্পস-রুবেলা) টিকা প্রদানে অনুমোদিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার।

 

নিউইয়র্কের নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত রাজ্যে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি গ্রামীণ কাউন্টিতেই ৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়, যা স্বাভাবিক বার্ষিক হারের চেয়ে অনেক বেশি।


 

আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির এবং ১০১ জন রাজ্যের অন্যান্য গ্রামীণ অঞ্চলের বাসিন্দা।

কম টিকাপ্রাপ্ত এলাকাগুলোতে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ১৫ জুলাইয়ের পর থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ গ্রামীণ অঞ্চলগুলোতে ১,০০০টিরও বেশি টিকার ডোজ বিতরণ করেছে।

 


 

এ ছাড়া প্রতিবেশী রাজ্য পেনসিলভানিয়াতেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ২ অক্টোবর পর্যন্ত অন্তত ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যু হয়েছে, যার বড় অংশই নিউইয়র্ক সীমান্তবর্তী অঞ্চলে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মোট আক্রান্ত ১,০০০ ছাড়িয়েছে, যা গত তিন দশকের মধ্যে সেখানে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। নতুন নির্বাহী আদেশের ফলে নিবন্ধিত নার্সরা এখন থেকে সন্দেহভাজন রোগীদের সরাসরি পরীক্ষার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও টিকা দিতে পারবেন। সব টিকার তথ্য ৭২ ঘণ্টার মধ্যে সরকারি রেজিস্ট্রিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য মতে, প্রায় ৩,৯০০ জন আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ১৯৯১ সালের পর এটিই সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব। সোমবার (৫ অক্টোবর) থেকে চালু হওয়া এই জরুরি অবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।