NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo
জানালেন কাদের

উদ্বোধনের দিন হেঁটে পদ্মা সেতু পারাপারের সুযোগ থাকতে পারে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ এএম

উদ্বোধনের দিন হেঁটে পদ্মা সেতু পারাপারের সুযোগ থাকতে পারে

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনের দিন পায়ে হেঁটে জনসাধারণের জন্য পারাপারের সুযোগ দেয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন জনসাধারেণের জন্য যান চলাচল উন্মুক্ত করে দেয়া হতে পারে। উদ্বোধনের দিনও কিছু যান চলাচলে সুযোগ দেয়া হতে পারে।

এর আগে, সভায় পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ক্ষুদেবার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধানমন্ত্রীর এ ক্ষুদেবার্তা পড়ে শোনান।

আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানান আয়োজন থাকবে।

পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাসীন দলটি।