NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

২৪ ঘণ্টার ব্যবধানে তিন ‘সেভেন-আপ’


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

২৪ ঘণ্টার ব্যবধানে তিন ‘সেভেন-আপ’

ফুটবলে এক দিনে এত ‘সাত’ দেখা গেলে একটু অবাক হতেই হয়! 

২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচে তিন দলই প্রতিপক্ষের জালে দিয়েছে সাতটি করে গোল। ইংল্যান্ড ও আর্জেন্টিনা পুরুষ দল এবং বার্সেলোনা নারী দল—তিন দলের জয়ই এসেছে একই ব্যবধানে, ৭-০ গোলে।

যেন ফুটবল মাঠে একসঙ্গে শুরু হয়েছে ‘সেভেন-আপ’ উৎসব!

 

শুরুটা করেছে ইংল্যান্ড। পরশু রাতে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে তারা।

ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনাও। বাংলাদেশ সময় কাল সকালে বুরকিনা ফাসোর বিপক্ষে সাত গোল করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

এরপর কাল রাতে সাতের মিছিলে যোগ দিয়েছে বার্সেলোনা নারী দল। রিয়াল মাদ্রিদের মেয়েদের বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছে তারা।

অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তিন ম্যাচ, তিন জয় এবং গোলের ব্যবধানও একই—৭-০।

তিন ম্যাচে মোট গোল হয়েছে ২১টি।

আর মজার ব্যাপার হলো, তিন ম্যাচেই বিজয়ী দল গোল করেছে সাতটি, প্রতিপক্ষ পারেনি একটিও দিতে। ফুটবলে এমন কাকতালীয় ঘটনা খুব বেশি দেখা যায় না।