NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

 

 

 

সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে শূন্য হয়েছে।

এর আগে একই দিন ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

 

 

বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার এমপি ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

 

 

ওই দিন তদন্তে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিলেন। এর মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে এবং একই দিন দুপুরে পদত্যাগ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।