NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন পালন


খবর ডট কম   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৬, ০৭:১০ পিএম

নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন পালন

নিউইয়র্ক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবারের এ অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেন। এ সময় তারা ‘শেখ হাসিনার জন্য—বাংলাদেশ ধন্য’, ‘শেখ হাসিনা ভয় নাই—আমরা আছি লক্ষ ভাই’ এবং ‘জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় স্বাগত জানানোর প্রত্যাশা ও সংকল্প ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ, আফসার মোহাম্মদ ও আবু তাহের এম রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম খান আকাশ ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

এছাড়া ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নেতা নজরুল ইসলাম বাবুল, মোবাশ্বের হোসেন, আব্দুল জলিল, এম এ কাদির, কমিউনিটি লিডার আবুল হাসেম, সিরাজুল মাওলা, আবুল হাসান মহিউদ্দিন, মোশারফ হোসেন আব্দুল হামিদ, আবুল কাশেম, ইদ্রিস আলম, ইয়াসিন আরাফাত বাপ্পি, আহসান উল্লাহ সাকিসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।