সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী অক্টোবরে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ৩৯ বছর বয়সী এই কিংবদন্তিকে দলে ডেকেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
খবর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী অক্টোবরে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ৩৯ বছর বয়সী এই কিংবদন্তিকে দলে ডেকেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর এবং বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়ে গত আগস্টে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছিলেন মেসি। তখন এক আবেগঘন বার্তায় ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত ‘বেদনাদায়ক’ হলেও জাতীয় দলের জন্য তার ‘আর কিছু দেওয়ার বাকি নেই’।
ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা ২০৭ ম্যাচে ১২৫ গোল নিয়ে আর্জেন্টিনার ইতিহাস সেরা গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বুট জোড়া তুলে রাখছেন।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘এস্তাদিও মনুমেন্তাল’-এ বেনিনের বিপক্ষে বিদায়ি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে ঢল নামবে ভক্তদের। এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক এবং অধিনায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যেন ঘরের মাঠে ৬ অক্টোবর তিনি এমন এক বিদায় সংবর্ধনা পান যা তার শতভাগ প্রাপ্য।’
এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
বেনিন ম্যাচের আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল :
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।
ডিফেন্ডার : অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার : এনসো ফের্নান্দেস, আলেক্সিক মাক-আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।
ফরোয়ার্ড : ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।