NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র


International Desk   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম

সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র

দুবাই: ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রোববার হুতিরা দাবি করে, সৌদি আরবের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেছে তারা। হুতিরা আরও সতর্ক করে বলেছে, সৌদি আরব ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে তারা আরও হামলা চালাবে।

ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর লড়াই নতুন করে তীব্র হওয়ার মধ্যেই সর্বশেষ এই হামলার দাবি করা হলো। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় হুতিদের অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে। হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীও হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালাচ্ছে।

এই সংঘাতের ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে।

বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল, বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে সৌদি সামরিক ঘাঁটিতে হুতিদের কথিত হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।