NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

বিয়ের মাত্র কয়েক মাস পরেই নিজের অ্যাপার্টমেন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারীর খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের গুয়াহাটির বেলতলা এলাকার বশিষ্ঠপুরে এই চাঞ্চল্যকর ও ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ওই নারীর নাম রিয়া তালুকদার বলে শনাক্ত করা হয়েছে।

 

এ ঘটনায় স্ত্রী রিয়া তালুকদারকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামী রামানুজন গোস্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিবাহিত ওই দম্পতি মাত্র কয়েক মাস আগ থেকে অ্যাপার্টমেন্টটিতে থাকা শুরু করেছিল।

 

 

প্রতিবেশীরা জানান, তারা গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ পাচ্ছিল। এরপর পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই নারীর খণ্ডবিখণ্ড মৃতদেহ খুঁজে পায়।

তার আঙুলগুলোও অর্ধেক কাটা ছিল, দেহটি পচতে শুরু করেছিল এবং মাথাটি উধাও ছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজের ভেতরে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে ওই নারীর মাথাটি উদ্ধার করে।

পরে মাথাসহ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

 

এ ঘটনার পরে পুলিশ ওই নারীর স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরপর  রবিবার রাতে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো এই কথিত হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য প্রকাশ করেনি বা অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত জানায়নি।