NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শেকড়ের টানে নিউইয়র্কে চবিয়ানদের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

শেকড়ের টানে নিউইয়র্কে চবিয়ানদের মিলনমেলা

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে শেকড়ের টান, পুরোনো বন্ধুত্ব আর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.’ এর ৩০তম বনভোজন।

রোববার (৩০ আগস্ট) নিউইয়র্কের সানকেন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভিলিয়নে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এতে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শতাধিক সাবেক শিক্ষার্থী, তাদের পরিবার ও অতিথিরা অংশ নেন।

সকাল থেকেই বনভোজনস্থল চবি প্রাক্তনদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়। প্রকৃতির সবুজ সৌন্দর্য আর প্রিয়জনদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর। চার্চ ম্যাকডোনাল্ড, ওজন পার্ক ও জামাইকা থেকে নির্ধারিত বাসে প্রাতঃরাশের পর সকাল সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান।

অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সংগঠনের প্রাণপুরুষ পারভেজ গাজী বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সাবেক দুই মেয়াদের সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাবিনা শারমিন নিহার, সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, প্রধান সমন্বয়ক ত্রিদিপ চৌধুরী, বনভোজন কমিটির আহ্বায়ক ইকবাল মোহাম্মদ ও সদস্যসচিব মাহফুজুল হাসান কিশোর। এ ছাড়া সঞ্জীব তালুকদার, কবিতা সেন, জেবুন বেলা ও খুকু আহমেদসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিনা শারমিন নিহার ও মীর কাদের রাসেল।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ছোট ও বড়দের জন্য দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, ফুটবল ও মিউজিক্যাল পিলো খেলা। মধ্যাহ্নভোজে ছিল দেশীয় রকমারি পদের বাহারি খাবারের আয়োজন। বিকেলে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জনপ্রিয় ক্লোজআপ তারকা রাজীব ভট্টাচার্য।

অনুষ্ঠানের শেষভাগে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। স্যামসাং ফোন, বিভিন্ন আকারের স্মার্ট টিভি, একাধিক ল্যাপটপ, আইপ্যাড ও সেন্ট্রি সেফসহ নানা উপহার বিজয়ীদের হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিতের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে।