NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর রবার্ট প্যাটিনসন অভিনীত নতুন ছবি ‘প্রাইমটাইম’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শনী শেষ হতেই মিলনায়তনজুড়ে শুরু হয় উচ্ছ্বসিত করতালি, যা টানা সাত মিনিট ধরে স্থায়ী ছিল।

বিখ্যাত রিয়েলিটি শো ‘টু ক্যাচ এ প্রিডেটর’-এর উপস্থাপক ক্রিস হ্যানসেনের অনুকরণে তৈরি চরিত্রে প্যাটিনসনের অনবদ্য অভিনয় উপস্থিত দর্শকদের পুরোপুরি মুগ্ধ করেছে। প্রদর্শনী চলাকালে প্যাটিনসনের সাথে উপস্থিত ছিলেন তার সঙ্গী সুকি ওয়াটারহাউস। সিনেমা শেষে দর্শকদের মুহুর্মুহু করতালির মাঝে প্যাটিনসনকে জড়িয়ে ধরে অভিবাদন জানান তিনি। পরিচালক ল্যান্স ওপেনহাইম এবং এই সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করা গায়িকা-গীতিকার ফোবি ব্রিজার্সের প্রতিও দর্শকরা বিশেষ সম্মান প্রদর্শন করেন।

 

প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর ব্যানারে নির্মিত ‘প্রাইমটাইম’ ছবিটি প্রখ্যাত ‘এস্কোয়ার’ পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে। এতে কিভাবে একটি টিভি শো জটিল স্টিং অপারেশনের মাধ্যমে শিশু যৌন নিপীড়কদের মুখোশ উন্মোচন করত, তা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি উৎসবে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন লায়ন’ পুরস্কারের জন্য লড়াই করছে। এটি তথ্যচিত্র নির্মাতা ল্যান্স ওপেনহাইমের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

 

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ারে আরো একটি বড় সাফল্য যুক্ত হলো। চলতি বছর তার বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে এবং নতুন কিছু বড় বাজেটের কাজও হাতে রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন, সেখান থেকেই সংক্ষিপ্ত বিরতি নিয়ে ছবিটির প্রদর্শনীতে অংশ নিতে ভেনিসে এসেছিলেন।