NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম

বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা

মাঠ থেকে অবসরের ঘোষণা দেননি লিওনেল মেসি। হাতে লেখা ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি সোনালি কলমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার কিংবদন্তি।

 

 

নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে মাঠ থেকে বিদায় দিতে না পারায় নিশ্চিতভাবেই আক্ষেপে পুড়ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই আক্ষেপ কিছুটা হলেও লাঘব করতে চায় এএফএ। মেসিকে বিশেষ বিদায় জানানোর সিদ্ধান্ত ‍নিয়েছে দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক।

বিশেষ সম্মান জানানোর আয়োজন করেছে এএফএ।

তারা জানিয়েছে, আগামী সপ্তাহে আর্জেন্টিনার সব আনুষ্ঠানিক ম্যাচে মেসির বিদায়কে সম্মান জানাতে এক মিনিট করতালি দেওয়া হবে। আর সেটা জানানো হবে ম্যাচ চলাকালীন সময় খেলা থামিয়ে। মেসির আইকনিক ১০ নম্বর জার্সিকে সামনে রেখে। অর্থাৎ ম্যাচের ১০ মিনিট হলেই খেলা থামিয়ে দেওয়া হবে।
এরপর এক মিনিট ধরে করতালির মাধ্যমে মেসির অসামান্য ক্যারিয়ারকে সম্মান জানানো হবে।

 

বিবৃতিতে এএফএ জানিয়েছে, পুরুষ ও নারী সব বিভাগে। ১১ জনের ফুটবলেই শুধু নয়, ফুটসাল ও বিচ সকারের ম্যাচে মেসির ক্যারিয়ারকে সম্মান জানানো হবে। যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে দেখানো হবে মেসিকে নিয়ে এএফএর তৈরি বিশেষ বিদায়ি ভিডিও। প্রায় দুই মিনিটের এই ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে।

 

ভিডিওর বার্তায় বলা হয়েছে, ‘এই জার্সির পেছনে পুরো দেশকে একত্রিত করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে মিস করব।’

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয় মেসির। বিদায় নেওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী মহাতারকা। ১২৫ গোলের বিপরীতে করেছেন ৬৮ অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপে ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন মেসি। সঙ্গে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের অধিনায়কও তিনি। নামের পাশে রয়েছে ২০২২ ফাইনালিসিমার ট্রফিও। তার ঝুলিতে আছে ২০০৮ অলিম্পিকের সোনার পদকও।