NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

মহাবিশ্বের কোনো কিছু চিরস্থায়ী নয়। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি।

নিজেদের ইতিহাসের অন্যতম প্রিয় ফুটবলারের অবসরে অন্য সবার মতো মন কাঁদছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এএফএ)।

 

মেসিকে মিস করবে বলে জানিয়েছে এএফএ। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এএফএ লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রাটি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার এবং পেশাদারি আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

 

এর আগে মেসি অবসর ঘোষণায় সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ফাইনালে খেলা শেষ হওয়ার কিছুদিন পর বেশ ভেবেচিন্তে সবাইকে জানাই যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি... সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার জন্য অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে; তবে বুঝতে পারছি এটাই উপযুক্ত সময়। প্রতিজ্ঞা করে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি।

একদম শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবলে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে আপনাদের গর্বিত করতে পারি।’

 

নিজের দেওয়ার আর কিছু বাকি নেই জানিয়ে মেসি লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছিল এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে, আর এই অধ্যায়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই। এ ছাড়া অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা সুযোগ পাওয়ার যোগ্য।

 

আর্জেন্টাইন হিসেবে বানানো ঈশ্বরকে ধন্যবাদ জানান মেসি। ৩৯ বছর বয়সী প্লে মেকার লিখেছেন, ‘শান্তি এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে কাটানো এই সময়টা দারুণ ছিল। আমি আপনাদের ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন হিসেবে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। 

আর্জেন্টিনার হয়ে দুটি (২০২১ ও ২০২৪) কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ (২০২২) ও একটি ফিনালিসিমা (২০২২) জিতেছেন রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ী মেসি।