NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার রিংয়ে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছিলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জেলানি তেতে। কিন্তু সেই কামব্যাকের স্বপ্ন এক নিমেষেই কেড়ে নিল বন্দুকের গুলি।

নিজ বাড়ির সামনে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় নিহত হয়েছেন ৩৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বক্সার।

 

শুক্রবার দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের মডানসানে ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিজ বাড়ির গেট খোলার অপেক্ষায় গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎ করেই দুই মুখোশধারী এসে তেতেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে তার সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও মারাত্মকভাবে আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তেতের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনে।

দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি শোক প্রকাশ করে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা তার ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধাকে হারাল।’

 

তেতের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্যমণ্ডিত। ২০০৭-০৮ সালে ডাব্লিউবিএফ ফ্লাইওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪ সালে জেতেন আইবিএফ সুপার-ফ্লাইওয়েট শিরোপা। পরবর্তীতে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ডাব্লিউবিও ব্যান্টামওয়েট বিশ্বচ্যাম্পিয়নের খেতাব নিজের দখলে রেখেছিলেন তিনি। ২০১৭ সালে সিবোনিসো গোনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তেতে, যা বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দ্রুততম নকআউট হিসেবে এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ।

 

পেশাদার ক্যারিয়ারের ৩৪টি লড়াইয়ের মধ্যে ২৯টিতেই জয় পান তেতে, যার ২২টিই ছিল নকআউটে। ২০২২ সালের জুলাইয়ে লন্ডনে ব্রিটিশ বক্সার জেসন কানিংহ্যামকে হারিয়ে শেষবার রিং ছেড়েছিলেন তিনি। তবে ডোপ টেস্টে অ্যানাবলিক স্টেরয়েড ধরা পড়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্যের অ্যান্টি-ডোপিং সংস্থা।

গত ২৯ জুলাই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তেতের ম্যানেজার ম্লা তেঙ্গিমফেনে জানান, নিষেধাজ্ঞা কাটিয়ে রিংয়ে ফেরার লক্ষ্যে জোর কদমে অনুশীলন করছিলেন এই বক্সার।