NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

>
এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

বিআরটি প্রকল্পের চলমান কাজ এবং ভারী বৃষ্টিপাতের কারণে এসএসসি পরীক্ষার্থীসহ গাজীপুর ও বিমানবন্দর গমনকারী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এ অনুরোধ করা হয়।

উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের উদ্দেশে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বলা হয়, গাজীপুর টঙ্গী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং বর্তমানে ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গী স্টেশন রোড, মুনুগেট, মিলগেট, চেরাগ আলীসহ গাজীপুরের মূল সড়কের অনেক স্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য তিন লেনের গাড়ি চলাচল বন্ধ থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এক্ষেত্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এসএসসি/ সমমানের পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে যাত্রা করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও বিমানবন্দরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ওই সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল/কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।