NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২২, ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প ‘আইকনিক ১০’ নিয়েই পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, কবে মাঠে নামছেন? ‘জয়পুরেই ঐশ্বরিয়া আর আমার প্রেম শুরু’—অভিষেক বচ্চন নতুন অবৈধ ইসরায়েলি বসতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ কিউবার সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার কোনো আলোচনা নয়, বন্ধ হরমুজ প্রণালি: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় হুমকি যুক্তরাষ্ট্র-ইরান সংকট
Logo
logo

ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে আহত মার্কিন সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ডেটাবেস হালানাগাদে এ তথ্য জানা গেছে। দেখা যায়, নতুন করে আরো ৫০ জনের বেশি সেনার আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরির’ হিসাব একত্রিত করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

গত মাসে প্রতিরক্ষা দপ্তর ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করে।

সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের হিসাব রাখা হচ্ছে। 

 

তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি, কিংবা ঠিক কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করেনি।

এদিকে ইরানের লাগাতার হামলার পরও ডিসিএএস-এ হতাহতের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ব্যাপক তোপের মুখে পড়েছিল পেন্টাগন। এরপরই বুধবার ডেটাবেসে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হলো।