NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৬, ০৮:০৮ এএম

জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট

বিশেষ প্রতিনিধিঃ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার জ্যাকসন হাইটসের ৩৭-২২, ৭৩ স্ট্রিটে (নবান্ন রেস্টুরেন্টের সামনে) ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে এই শোকসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে এক হাজার জায়নামাজ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং গাছের চারা বিতরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাকিল মিয়া এবং পরিচালনা করবেন শাহ নেওয়াজ। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর নিজামুল হক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন মামুন মিয়াজী। অনুষ্ঠানের চেয়ারম্যান হারুন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আলম নমির পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে থাকছেন শাহ জে. চৌধুরী এবং প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুল ইসলাম ও ময়নু জামান চৌধুরী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন এম এ আজিজ ও আসেফ বারী টুটুল। এছাড়াও যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, কো-চেয়ারম্যান এবং বিভিন্ন পৃষ্ঠপোষক ও উপদেষ্টাগণের সমন্বয়ে একটি বড় কমিটি এই আয়োজন সফল করতে কাজ করছে।

গোল্ডেন এইজ হোম কেয়ার, এন ওয়াই হোম কেয়ার, অল কাউন্টি হোম কেয়ার, বারী হোম কেয়ারসহ অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাঙালি জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সকল প্রবাসী বাংলাদেশিকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।