NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

এবার চেলসিতে ইংল্যান্ডের মিডফিল্ডার


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

এবার চেলসিতে ইংল্যান্ডের মিডফিল্ডার

ব্রেন্টফোর্ডের সঙ্গে ২ বছরের চুক্তি করেছিলেন জর্ডান হেন্ডারসন। তবে এক বছর মেয়াদ বাকি থাকতেই ক্লাবের সঙ্গে সমঝোতা করে চেলসিতে নাম লেখালেন ইংল্যান্ডের মিডফিল্ডার।

 

চেলসির সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে হেন্ডারসনের। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। সুযোগ পেয়ে নতুন কোচ জাবি আলানসো এবং ক্লাবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘ক্লাবের বিশালতা, ম্যানেজার (আলানসো) তাদের প্রতি আমার গভীর সম্মান রয়েছে।

আর খেলোয়াড়দের মান বিবেচনা করলে, এটি এমন এক বিরাট সুযোগ যা কোনোভাবেই হাতছাড়া করতে পারতাম না।’

 

 

চেলসির বিপক্ষেই ২০০৮ সালে সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় হেন্ডারসনের। এরপর একে একে লিভারপুল, আয়াক্সের মতো ক্লাবে খেলেছেন। সবমিলিয়ে চেলসি তার সপ্তম ক্লাব।

ক্যারিয়ারের বড় একটা সময় কাটিয়েছেন লিভারপুলে। অল রেডদের হয়ে এক যুগ খেলেছেন তিনি।

 

বিপরীতে ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হেন্ডারসনের। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯১ টি। নামের পাশে গোল সংখ্যা ৩।