NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কোকা কোলা চুরির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
কোকা কোলা চুরির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

কোকা কোলার তিনটি ক্যান চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। সিঙ্গাপুরের একটি স্থানীয় আবাসন এলাকার পাশের মিনিমার্ট থেকে ভারতীয় ১৭০ রুপি মূল্যের ক্যান তিনটি চুরির দায়ে মঙ্গলবার তাকে এই সাজা দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া বলেছে, আদালতের দেওয়া জবানবন্দিতে জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং (৬১) নামের ওই ব্যক্তি চুরির অভিযোগ স্বীকার করেছেন।

জেসবিন্দর সিং আদালতকে বলেছেন, গত ২৬ আগস্ট বুকিত মেরাহ পাবলিক হাউজিং এস্টেটের একটি মিনিমার্টের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। সেই সময় মিনিমার্টের সামনে থামেন এবং ফ্রিজের দরজা খুলে কোকা কোলার তিনটি ক্যান বের করে নেন তিনি। পরে অর্থ পরিশোধ না করেই তিনি সেখান থেকে চলে যান।

ওই দিন সকালে দোকানের মালিক দোকান খোলার প্রস্তুতি নেওয়ার সময় তার স্ত্রী দেখতে পান ফ্রিজের দরজা সামান্য ফাঁক রয়েছে। পরে ওই দম্পতি সিসিটিভি ফুটেজে দেখতে পায়, ফ্রিজ থেকে সিঙ্গাপুরের ৩ ডলার মূল্যের তিনটি কোকা কোলার ক্যান চুরি করে নিয়ে যান জেসবিন্দর সিং।

এই ঘটনার পর ওই দম্পতি পুলিশকে ডেকে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দোকানের ফ্রিজ থেকে কোকাকোলার ক্যান চুরি করা জেসবিন্দর সিংকে শনাক্ত এবং একই দিনে গ্রেপ্তার করে।

শুধু তাই নয়, পুলিশ অভিযান চালিয়ে জেসবিন্দরের ফ্ল্যাটের ফ্রিজ থেকে কোকা কোলার দুটি ক্যান উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ক্যান মিনিমার্টের মালিককে ফেরত দেওয়া হয়।

তৃতীয় ক্যানটি ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি পান করেন এবং তিনি কোনও ক্ষতিপূরণ দেননি বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পাবলিক প্রসিকিউটর।