NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই পক্ষে রক্তাক্ত সংঘর্ষ, আহত ১ ও গ্রেপ্তার ১ One Injured, One Arrested in New York Chhatra League Clash সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
Logo
logo

মিশিগানে বিএনপির মতবিনিময় সভা


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

মিশিগানে বিএনপির মতবিনিময় সভা

 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন।

বক্তারা তাদের বক্তব্যে দলীয় নেতৃত্ব, রাজনৈতিক সংগ্রাম এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতি, গণতন্ত্র ও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

উক্ত মতবিনিময় সভায় মিশিগান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।