দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুই জন ক্রু সদস্য রয়েছেন।
খবর প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুই জন ক্রু সদস্য রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার (১ আগস্ট) বিমানটি পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও ২ জন ক্রুর সবাই মারা গেছেন।
উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০-এর মধ্যবর্তী সময়ে মাটিতে খোদাই করা বিশালাকার জ্যামিতিক নকশা ও পশুপাখির চিত্রের জন্য ‘নাজকা লাইনস’ বিশ্বজুড়ে পরিচিত। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এসব বিশালাকার মূর্তি ও নকশা বিমান থেকে স্পষ্টভাবে দেখা যায় বলেই পর্যটকরা আকাশপথে এটি পরিদর্শনে যান। মাচু পিচু, কুস্কো ও নাজকা লাইনসের মতো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের কারণে প্রতি বছর পেরুতে লাখ লাখ আন্তর্জাতিক পর্যটকের সমাগম ঘটে।