NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই পক্ষে রক্তাক্ত সংঘর্ষ, আহত ১ ও গ্রেপ্তার ১ One Injured, One Arrested in New York Chhatra League Clash সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
Logo
logo

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ উদ্যোগের কথা জানিয়েছে।

 

দূতাবাস জানায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের খবর দূতাবাসের নজরে এসেছে। উদ্ভূত পরিস্থিতি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে দূতাবাস। 

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ভুক্তভোগী প্রবাসীদের নাম, পাসপোর্টের বিবরণ, ভিসা বাতিলের সুনির্দিষ্ট তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের সরকারি ই-মেইল ঠিকানা mission.abudhabi@mofa.gov.bd।

 

দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

২