NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ১৭, ২০২৬ | ২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান? হামাস নেতাদের সঙ্গে কেন গোপন বৈঠকে ট্রাম্পের জামাতা ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল কলকাতার রাজপথে মিছিলে নেমে তোপের মুখে জয়া জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ঝড়, আসছে তৃতীয় কিস্তি? আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
Logo
logo

শেখ হাসিনা: অপশাসনের তথ্য বিশ্বকে জানাতে হবে


Shibbir Ahmed   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম

শেখ হাসিনা: অপশাসনের তথ্য বিশ্বকে জানাতে হবে

জাতিসংঘ, নিউইয়র্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আইনের শাসন নিয়ে আন্তর্জাতিক মহলকে অবহিত করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন, তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং বিচারপ্রক্রিয়াকে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ২৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে টেলিফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “আমিসহ আমার বোন শেখ রেহানা ও আমাদের সন্তানদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারপ্রক্রিয়ার নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। অথচ আমাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমরা কেউ জানতে পারিনি।”

তিনি আরও অভিযোগ করেন, তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক অভিযোগের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিলেও সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আইনের শাসনের নামে তামাশা চলছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এ সময় তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেন, ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে প্রবাসীরা উজ্জীবিত ও সংগঠিত হচ্ছেন। তবে দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে আইনি প্রক্রিয়া যেন যথাযথভাবে পরিচালিত হয় এবং শেখ হাসিনাকে যথাযথ সম্মান দেওয়া হয়—এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার। শেখ হাসিনা বলেন, অতীতেও আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত অনেক ব্যক্তির ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আইনকে ব্যবহার করছে।

সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা জানান আয়োজকরা। স্মারকলিপিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক মামলা, গ্রেপ্তার এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ করের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতির তথ্য আন্তর্জাতিক মহলে তুলে ধরার কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে হলি আর্টিজান হামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, অ্যাডভোকেট রকিবুল মন্টু, লুৎফর রহমান হিমেল, এম এ করিম জাহাঙ্গীর, আইনজীবী জাকির হোসেন মিয়াসহ আরও অনেকে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসাইন, হাকিকুল ইসলাম খোকন, মো. আকতার হোসেন ও মঞ্জুর হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।