NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ইরানে বন্দুকধারীর গুলিতে সুন্নি ইমামের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

ইরানে বন্দুকধারীর গুলিতে সুন্নি ইমামের মৃত্যু

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মিরজাভেহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মৌলভি মোহাম্মদ আনোয়ার রিগি নামের এক সুন্নি ইমাম নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর একটি সিস্তান-বেলুচিস্তান। সুন্নি বেলুচ জনগোষ্ঠী অধ্যুষিত এই প্রদেশে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এখানে ইসলামপন্থী বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।

তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া।