NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন

বিশ্বকাপ ফাইনাল হারের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তার আগে আরেক ধাক্কা খেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ট্রফি হারার পর স্পেনের কাছে এবার র‌্যাংকিংয়ের সিংহাসনও হারাল আলবিসেলেস্তারা।

 

আর্জেন্টিনাকে পেছনে ফেলে এখন র‌্যাংকিংয়ের রাজা বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৯৯৫.৮৮। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে ৩০.২৭।

বিপরীতে একধাপ অবনমন হওয়া আর্জেন্টিনার কোনো পয়েন্ট বাড়ে বা কমেনি। তাদের পয়েন্ট আগের মতোই ১৯৭০.৩৭। 

 

যথারীতি তিন এবং চারে আছে বিশ্বকাপের বাকি দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স-ইংল্যান্ড। ১৯৪৮.৯৭ পয়েন্টে তিনে থাকা ফ্রান্সের বিপরীতে ইংল্যান্ডের পয়েন্ট ১৯২২.৮৩।

ফ্রান্সের না বাড়লেও ইংল্যান্ডের বৃদ্ধি পেয়েছে ৩৩.৪১।

 

 

অন্যদিকে পর্তুগাল ২ ধাপ অবনমিত হওয়ায় এক ধাপ করে উন্নীতি হয়েছে ব্রাজিল-মরক্কোর। পাঁচে থাকা সেলেসাওদের পয়েন্ট ১৮০৪.৯২। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার শীর্ষ ৬ নম্বরে জায়গা পেয়েছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৩.৯৯।

সাতে থাকা পর্তুগালের পয়েন্ট ১৭৮৭.৮৫।

 

বেলজিয়ামকে আটে জায়গা দিতে ৯ নম্বরে নেমেছে নেদারল্যান্ডস। ডাচদের ১৭৭৫.৫৪ পয়েন্টের বিপরীতে বেলজিয়ামের পয়েন্ট ১৭৭৮.৩৬। অন্যদিকে ৪ ধাপ এগিয়ে শীর্ষ ১০ নম্বরে মেক্সিকো। তাদের পয়েন্ট ১৭৫৪.৩০।

ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে সবচেয়ে বড় অবনমন হয়েছে তিউনিশিয়ার। ১২ ধাপ পিছিয়ে তারা এখন ৫৭ নম্বরে। তাদের পয়েন্ট ১৪২৬.৫৮। অন্যদিকে বাংলাদেশ আগের মতোই ১৮১ নম্বরে আছে। পয়েন্ট ৯০২.৯৩।