NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

কয়েক মাস আগেই প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এই গায়ক।

তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

 

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে।

ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিতের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।

 

 

 

অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা। এরপর ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

 

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর, প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না।

তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে আবারও ফিরছেন তিনি।