NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রবাসীদের প্রাণপ্রিয় সামাজিক সংগঠন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) নিউইয়র্কের হেকশেয়ার স্টেট পার্কে দিনব্যাপী অনুষ্ঠানে সদস্যদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

বাৎসরিক এই আয়োজনে নানাপ্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী পরিবারগুলো দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সাথে খোশগল্পে মেতে উঠে, আনন্দ ভাগাভাগি করে নেয়। শিশু-কিশোর ও নারী-পুরুষদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা জানাতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। বিভিন্ন পর্বে খাবারের আয়োজন ছিলো চোখে পড়ার মতো।

বিকালে এএসএম মাইনউদ্দিন বাবলুর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, আনন্দ ভ্রমনের প্রধান পৃষ্ঠপোষক মোয়াজ্জেম হোসেন কাজল, সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, আনন্দ ভ্রমণ আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন, আহবায়ক কবির আহমেদ এবং সদস্য সচিব সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল।