NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় হাসান চাইনিজে ১৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। 
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, বীর মুক্তিযুদ্ধা সরকার এ মজিদ, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভূইয়া, মিয়া মোঃ দাউদ, মরহুমের জামাতা মোঃ আব্দুল গফুর, ভাগ্নে বিল্লাল হোসেন এবং সাইদ ইসলাম।
এসময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র নানা কর্মকান্ডে সৎ ও নিষ্ঠাবান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার অনুকরণীয় কর্মকান্ড আজীবন স্মরণীয় হয়ে থাকবে।