NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই ভাঙন দেখা দিয়েছে দলটিতে। একে একে অনেকেই টিএসসি থেকে ইস্তফা দিয়ে ভিড়ছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নামসর্বস্ব দলে।

এতে রয়েছেন টিএমসির রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। এরই ধারাবাহিকতায় এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগ জমা দেন তিনি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন অনুযায়ী, পদত্যাগের পরই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন এই অভিনেত্রী।

এর আগে এই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরেই টিএমসির ২০ লোকসভা সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়াতে (এনসিপিআই) যোগ দিয়েছিলেন। 

 

চলতি মাসে রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগদানের পরই তিনজনকেই মনোনয়ন দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের সাক্ষাতের পরেই তৈরি হয়েছে জল্পনা।

তবে কি এই তারকা রাজনৈতিকও বিজেপিতে যোগ দিচ্ছেন! সুখেন্দুদের মতো তাঁকেও কি রাজ্যসভায় পাঠাবে বিজেপি, এমন প্রশ্ন জেগেছে রাজনৈতিক মহলে।

 

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ হওয়ার পরে একবারও সংসদের কোনো অধিবেশনে যোগ দেওয়া হয়নি কোয়েলের। সোমবার থেকে বর্ষার অধিবেশন শুরু হচ্ছে। সাংসদপদ পাওয়ার পরে সেটাই হতে পারত কোয়েলের প্রথম অধিবেশন। কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন।

 

এর আগে দিল্লির ভূপেন্দ্রের বাড়িতেই দফায় দফায় বৈঠক করে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 

তার পরেই তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জানান, টিএমসির ২০ সাংসদ এনসিপিআইতে মার্চ করছেন। 

এই বিদ্রোহীদের সমন্বয়ের নেপথ্যে অন্যতম ভূমিকা পালন করছেন বিজেপির এই কেন্দ্রিয় মন্ত্রী। তাই তাঁর সঙ্গে কোয়েলের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।