NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

চট্টগ্রামে বন্যাকবলিতদের সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

চট্টগ্রামে বন্যাকবলিতদের সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী

চট্টগ্রামে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম বন্যাকবলিত এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনী জানায়, দুর্গম এলাকায় পৌঁছে প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় এক হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির কারণে গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় মানবিক সংকটে পড়েছেন। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে।