NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ পিএম

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এ আগামী ১ অক্টোবর ২০২৬ হতে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ পরিপ্রেক্ষিতে, ১ অক্টোবর ২০২৬ হতে স্ব-শরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।
তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শর্তাবলি:
• সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আগমনের সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
• নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।
• ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফি পরিশোধের বিধি-বিধান অপরিবর্তিত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এর কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।