NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেলেন সামিরাতু বারা


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম

নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেলেন সামিরাতু বারা

শেখ শফিকুর রহমান//

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের কৃতি শিক্ষার্থী সামিরাতু বারা এ বছরের 'আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ' লাভ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘কমেন্সমেন্ট সেরিমনি ২০২৬’ (স্নাতক সমাবর্তন) অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই স্কলারশিপের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. উমায়রা টিয়ো। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনের করণীয়, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও দায়িত্বশীল জীবনাচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্কলারশিপ বিতরণকালে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রিন্সিপাল মিস ভ‍্যারেনা কাবারক‍্যাস প্রয়াত শিক্ষার্থী আহমদ সোহানের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি ছাত্র সোহান আজ আমাদের মাঝে নেই। তবে সে আছে আমাদের মনের গভীরে, আমাদের অস্তিত্বের শিকড়ে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।” 

প্রিন্সিপাল আরও বলেন, সোহান মেধার বিকাশে ও জ্ঞানার্জনের অভাবনীয় অদম্য বাসনা নিয়ে শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়েই তার নিরবচ্ছিন্ন শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল।

২০১০ সালে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল থেকে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহমদ জে সোহান। কিন্তু কলেজ জীবন শুরু করার মাত্র দুই সপ্তাহের মাথায়, ওই বছরের ৬ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতি ও মেধাকে ধরে রাখতে ২০১১ সাল থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কর্তৃপক্ষ এই ‘আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড’ প্রবর্তন করে।

অনুষ্ঠানে আহমদ সোহানের মা জাহানারা বি আহমদ ও বাবা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ উপস্থিত ছিলেন। তারা অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী সামিরাতু বারাকে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান।